হৃদয়ের দহন । পর্ব -০৬

আজ ভাইয়ার ও বার্থডে বলতে গেছি আর ভাই এটাই আমার মিম হি হি হি।
ও কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে মিমকে জিজ্ঞেস করে,
আমাকে কেন মিথ্যে বললে তুমি? ও হাসতে হাসতে বলে..
বাদদেও না প্লিজ ওই আরকি? দেখো এটা তোমার বার্থডে গিফট এতো রাতে শপিংমল খুলিয়ে নিয়ে এসেছি। স্নেহা এবার মিমকে বলে..
তাহলে এই ব্যাপার? আগে কেন বলোনি? ভাইয়া মিম না আপনাকে দারুণভাবে ভয় পায় জানেন আপনি? ও এবার হাসতে হাসতে জিজ্ঞেস করে..
তাই বুঝি পর্দা করে ঘুরতে তুমি?

কেক টা কাটবেন না চলে যাবো আমি? ও মিমের পিছুপিছু এসে হাত টেনে ধরে বলে..
রান্না ঘরে কেন চলে এলে তুমি? ও কেক টা দেখিয়ে বলে..
আপনার নাম লেখার ব্যবস্থা করতে এসেছি। এতো রাতে নতুন কেকের জন্যে কোনো বেকারি খোলা পাইনি। রিমঝিম তো বললো,কেক বাসা থেকে বানিয়ে এনেছ তুমি?
তখন তো আর জানতাম না দু’দুটো বার্থডে বয়। তাই আরকি।
তুমি ভেবেছিলে বাসা থেকে চলে গেছি আমি? ও কেকের ওপরে নজেল দিয়ে সুন্দর করে ইমানের নাম লিখে বলে..

“Follow me” ও সিড়ি দিয়ে নামতে নামতে মিমকে জিজ্ঞেস করে,
নিজেকে কি ভাবো তুমি?
আপাতত কেক টা কেটে নিন তার পরে বলছি। কেক কাটা শেষে ইমান ওর ল্যাপটপ টা নিয়ে সোফায় বসে মিমের উদ্দেশ্য বলে..
আশাকরি কাজের সময়ে বিরক্ত করবেনা তুমি? ও সবার জন্যে কফি করে নিয়ে এসে ইমানের পায়ে বেঁধে ওর গায়ের ওপরে পরে গেছে। ও চেঁচিয়ে মিমকে বলে..
তোমার অসুবিধে টা কি? দেখতে পাওনা না কি? ও ভয় পেয়ে বলে..
দেখুন আমি এটা ইচ্ছে করে করিনি।

তাতে কি? আমার ল্যাপটপের তো দফারফা হয়ে গেছে। কাজের সময় ডিস্টার্বেন্স একদম পছন্দ করিনা আমি আর তোমার মতো বেয়াদব মেয়ে আমি আর দুটো দেখিনি,
একটা মিথ্যেবাদী তুমি।
আমি কোনো মিথ্যে বলিনি। রহমান সাহেব এসে বলে..
বাবা তোর পায়ে বেঁধে মেয়ে টা পরে গেছে ওর আর দোষ কি? মিম রহমান সাহেবের হাত ধরে বলে..
আঙ্কেল আমার জন্যে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না। চলে যাচ্ছি আমি।
আমার কথা শোন বাবা ও কাজ টা ইচ্ছে করে করেনি। এই ঘটনার পর,
এক মাসের মধ্যে ইমান মিমকে আর কখনো এই বাসায় আসতে দেখেনি। মিসেস রিয়া মনমরা হয়ে বসে থাকে মিমকে আসতে বললে ও বিভিন্ন কাজের ব্যস্ততা দেখিয়ে আসেনি। ইমান রাস্তায় হাঁটতে বেড়িয়ে মিমকে দেখে,

টি.এস.সি তে বসে একা-একা ফুসকা খাচ্ছে তিনি। হঠাৎ মিমের অফিসের বড় ভাই আরিফ ওকে দেখে এসে জিজ্ঞেস করে,
অফিসে মিটিং শেষে এতো রাতে এখানে বসে কি করছ তুমি?
কিছুনা ভাইয়া,
ওই আরকি। যাই হোক রাত তো কম হলো না এবার আসি?
চলো আমি তোমাকে বাসায় ছেড়ে আসি?
তার দরকার হবেনা ভাইয়া একা-একা চলতে শিখে গেছি৷ কিছুক্ষণ চলার পর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। মনেমনে বলে..

এখন কি করবো আমি? তারপর ভিজতে ভিজতে বাসার গলির কাছে এসে জিনিসপএ ফেলে নিজের মতো করে ভিজতে শুরু করেছে সাথেসাথে রুহান এসে বলে..
তোর দশা টা কি? জ্বর বাঁধানোর ইচ্ছে আছে নাকি?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url